ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ফ্রান্সে মহানবীকে ব্যঙ্গচিত্র প্রতিবাদে মাধবপুর মানববন্ধন ও মিছিল

ads

ফ্রান্সে হযরত মুহাম্মদ (সাঃ) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে। শনিবার সকাল ১০টায় মাধবপুর উপজেলা উলামা পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন এ ঘটনার জন্য ফ্রান্সের সরকারকে প্রকাশ্যে পুরো বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সারা দেশের মানুষ জড়ো হয়ে ঢাকায় ফ্রান্স দুতাবাস ঘেরাও করা হবে। এছাড়া ফ্রান্সের পণ্যসামগ্রী সবাইকে বর্জন করতে আহŸান করা হয়। মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, উলামা পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

ads
ads
ads

Our Facebook Page